শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

গ্যাসের চুলার ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৫:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে গ্যাসের চুলার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ। রবিবার (৯ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে রান্নার কাজ করছিলেন নিহত সামিনা আক্তার। হঠাৎ গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়লে তিনি নিজের কাপড় কিংবা কাঁথা দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘরজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ধোঁয়া দেখে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সামিনা সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্বামী মোশাররফ হোসেন জানান, “দুপুরে রান্নার সময় চুলায় আগুন ধরে যায়। ধোঁয়ায় ঘর ভরে গেলে ওর শ্বাস বন্ধ হয়ে মারা যায়।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

গ্যাসের চুলার ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫