শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে নববিবাহিত যুবকের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এহছান উল্লাহ (২৬) নামের এক নববিবাহিত যুবক। শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফকিরহাট সাপলংগা এলাকার মিঠা পুকুর পাড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত এহছান উল্লাহ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ বাড়ির মো. লোকমানের বড় ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। মাত্র ২৫ দিন আগেই তার বিয়ে সম্পন্ন হয়, নতুন সংসারের আনন্দে ভরা ছিল বাড়িটি।হঠাৎ এমন মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে প্রয়োজনীয় কাজে বাঁশ কাটছিলেন এহছান। এ সময় হাতে থাকা বাঁশটি পাশের পল্লী বিদ্যুতের খোলা তারে লেগে গেলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুসেন দাশগুপ্ত তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মাওলানা আনোয়ার হোসেন বলেন, “সব কিছু ঠিকঠাক চলছিল—মাত্র কয়েক সপ্তাহ আগে ওর বিয়ে হলো। কে জানতো এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে!”

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, হাসপাতাল থেকে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে নববিবাহিত যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫