বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে ঘটে থাকতে পারে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে বন্দুকধারীর গুলির ঘটনায় ৫০ বছর বয়সি এক নারীসহ কমপক্ষে দু’জন নিহত হয়েছে।

এএনএ আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, আহতদের উদ্ধার করতে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপে অবৈধ অস্ত্রধারণ ব্যাপকভাবে প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়শই ঘটে থাকে।

গত রোববারও ক্রিট দ্বীপের পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ উৎসবে ২৩ বছর বয়সি এক যুবক, ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আপডেট সময় : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ২ নভেম্বর ২০২৫