সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ফার্মাসিস্ট ইন কানাডার বার্ষিক সাধারণ সভা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৪:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কানাডায় বসবাসরত বাংলাদেশি ফার্মাসিস্টদের প্রাণের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ফার্মাসিস্ট ইন কানাডার (এবিপিআইসি)  দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ টরন্টোর ৯ ডজ রোডের রয়েল কানাডিয়ান লিজিয়ন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এজিএম-এ সভাপতিত্ব করেন সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফখরুদ্দিন আহমেদ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আমিন মেহেদী। তিনি তার বক্তব্যে বাংলাদেশি ফার্মাসিস্টদের অর্জন ও অবদানের কথা উল্লেখ করেন।

আরও বক্তব্য রাখেন এবিপিআইসি-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান আহমেদ আবদুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য শহিদ খন্দকার, এবিপিআইসি এর সদস্য মল্লিক মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উক্ত অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক মাহবুব হক।

মাহবুব হক তার বক্তব্যে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের অবদানের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এজিম উপলক্ষে প্রথমবারের মত একটি স্মরণিকা প্রকাশ করা হয়। উক্ত স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন আহমেদ আবদুল্লাহ, স্মরণিকার সম্পাদক ফেরদৌস আমিন মেহেদী, সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ফখরুদ্দিন আহমেদ, মল্লিক মাহমুদ ও মাহবুব হক।

তাছাড়াও ফার্মাসিস্ট খন্দকার আলমগীর হোসেন রচিত একটি বই এর মোড়ক উন্মোচন করেন তারই সহপাঠী আহমেদ আবদুল্লাহ। ফার্মাসিস্ট হিসেবে কানাডার পেশাগত স্বীকৃতি অর্জনের (আর পিএইচ) জন্য ১৯ জন, কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য ৩ জন ও পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ২ জন ফার্মাসিস্টকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনায় তাদের ফুলেল শুভেচ্ছা ও সংগঠনের অভিনন্দন স্বরূপ কার্ড প্রদান করেন আহমেদ আব্দুল্লাহ, খন্দকার আলমগীর হোসেন, শহিদ খন্দকার, ফখরুদ্দিন আহমেদ, অমল পাল, গোলাম মহিউদ্দিন ও শাহানা ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উল্লেখযোগ্য ছিল নৈশভোজ, ফার্মাসিস্ট শহিদ খন্দকার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রিপন মোস্তাফিজ ও শাহানা ইসলাম। অনুষ্ঠানের শেষে সংগঠনের সভাপতি ফখরুদ্দিন আহমেদ উপস্থিত সকল ফার্মাসিস্ট, পৃষ্ঠপোষকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনুষ্ঠানটি সফল হয়েছে বিশেষ করে ফেরদৌস আমিন মেহেদী, জাকিউর রহমান, আরশাদ জাহান, মাসুম হোসেন, অমল পাল, মল্লিক মাহমুদ, শাইখুল মিল্লাহ, মাহবুবুল হাসান এবং মাহবুব হককে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ফার্মাসিস্ট ইন কানাডার বার্ষিক সাধারণ সভা !

আপডেট সময় : ০৭:২৪:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭