মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রূপালী ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের সব শাখা অনলাইন কার্যক্রমের আওতায় এসেছে।
এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান সাংবাদিকদের জানান, গ্রাহকদের সর্বাধুনিক সেবা ও ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা-গতি আনতে সবগুলো শাখায় অনলাইন কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক।

তিনি বলেন, কোর ব্যাংকিং সল্যুশনের (সিবিএস) আওতায় ব্যাংকের ৫৬৩টি শাখা থেকে গ্রাহক রিয়েল টাইম ব্যাংকিং সেবা ও লেনদেন করতে পারবেন। এজন্য কোনো চার্জ আদায় করা হবে না।

তিনি বলেন, দেশের দুর্গম অঞ্চলের শাখাগুলোও অনলাইনের আওতায় আনা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য উত্তরের পঞ্চগড় শাখা, দক্ষিণে কক্সবাজারের উখিয়ার কোট বাজার শাখা, পূর্বে সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ শাখা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট শাখা, দক্ষিণ-পশ্চিমের ভোলার চর ফ্যাশনের জিন্নাগঞ্জ শাখা, পটুয়াখালীর বাহেরচর শাখা। তবে বাহেরচর শাখাটি সোলার প্যানেল ও জেনারেটরের সাহায্যে অনলাইন কার্যক্রম চলে।

আতাউর রহমান বলেন, রূপালী ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় আনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ আরো একধাপ এগিয়ে গেলো।

তিনি বলেন, শতভাগ অনলাইন বাস্তবায়ন সম্ভব হয়েছে ব্যাংকের আইটি বিভাগের তরুণকর্মীদের প্রচেষ্টায়। তবে বাস্তবায়ন বড় কথা নয়। পরবর্তী পদক্ষেপগুলো আরো কঠিন। ব্যাংকের প্রধান কাজ আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করা। এর বাইরেও অনেক কাজ থাকে। এখন থেকে যেকোনো শাখায় এলসি খোলা থেকে শুরু করে রেমিট্যান্স পাঠানোসহ সব ধরনের লেনদেন করা যাবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অনেক সীমাবদ্ধতা আছে। সেগুলো ছাড় দিয়েই আমরা আজকের এ অবস্থানে এসেছি। স্বচ্ছতার মধ্যে এগিয়ে যেতে চাই।
শতভাগ সেবার গুণগত মান বজায় রাখার আশ্বাস দিয়ে অনলাইন হওয়ার সঙ্গে ঝুঁকি বেড়েছে বলেও মন্তব্য করেন সিইও আতাউর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, আমাদের লক্ষ্য একটাই, স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নেওয়া। অনলাইনে একটি সিস্টেমের মাধ্যমে শাখাগুলো পরিচালিত হবে। তবে এখন আমাদের অনলাইন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে নজরদারি ও উন্নয়নের দায়িত্ব বেড়েছে। আরো ভালো করতে চাই। তবে বেস্ট হতে চাই না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

রূপালী ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় !

আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭