মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইপিজেডে যন্ত্রপাতি আমদানিতে কর মওকুফ সুবিধা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৯:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীন প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ আমদানিতে আমদানি শুল্কসহ সব ধরনের শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঁচটি শর্ত পূরণ করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, কাস্টমস আইন ১৯৬৯ ও ১৯৯১ সালের মূল্য সংযোজন কর আইনের প্রদত্ত ক্ষমতাবলে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীন আমদানিকৃত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয়ের ওপর আমদানিকালে আরোপনীয় সব আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক (যদি থাকে) ও মূল্য সংযোজন কর শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হলো।

শর্তগুলো হলো- (১) একই এইচএস কোডের আওতাভুক্ত মূলধনী যন্ত্রপাতি কিংবা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানির বিল অব এন্ট্রি দাখিলের তারিখ থেকে এক বছরের মধ্যে সব যন্ত্রপাতি বা যন্ত্রাংশ আমদানি করতে হবে। তবে শর্ত থাকে যে, উন্নত প্রযুক্তির বৃহদায়তন শিল্পের যন্ত্রপাতি বা যন্ত্রাংশ এক বছরের মধ্যে আমদানি করতে না পারলে আমদানিকারকের আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর প্রয়োজনে ওই সীমা অনধিক তিন বছর পর্যন্ত সময় বাড়াতে পারবে।

(২) যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয়ের আমদানির ক্ষেত্রে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) ইমপোর্ট পারমিট দাখিল করতে হবে।

(৩) আমদানিকৃত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয় নিজস্ব শিল্প ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এবং আমদানিকৃত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয় অন্য কোনো কাজে ব্যবহার কিংবা হস্তান্তর করা হলে আরোপনীয় শুল্ক-কর প্রদানসহ আইনানুগ শাস্তি মানতে বাধ্য থাকবে।

(৪) আমদানিকৃত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয় যথাযথভাবে যথাস্থানে স্থাপিত বা ব্যবহৃত হয়েছে কি না সে বিষয়ে বেপজা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি সরেজমিনে তদন্ত করে নিশ্চিত হবেন এবং সংশ্লিষ্ট বেপজা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপকের স্বাক্ষরে আমদানিকৃত পণ্য চালান খালাসের ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস বরাবর পাঠাতে হবে।

(৫) ইপিজেড কর্তৃপক্ষ থেকে প্রতিবেদন পাওয়ার পর যদি দেখা যায় যে, আমদানিকৃত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা উভয় আমদানিকারকের প্রতিষ্ঠানে স্থাপিত বা ব্যবহৃত হয়েছে তা হলে ওই সুবিধাপ্রাপ্ত হবে। অন্যথায় অব্যাহতিপ্রাপ্ত শুল্ক ও করাদি আমদানিকারকের কাছ থেকে আদায়যোগ্য হবে।

বর্তমানে দেশে আট সরকারি ও দুটি বেসরকারি ইপিজেড আছে।

সরকারি ইপিজেডগুলো হলো- আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, নীলফামারী/ উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।

বেসরকারি ইপিজেড দুটি হলো- কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল(কেইপিজেড) ও রাঙ্গুনিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

ইপিজেডে যন্ত্রপাতি আমদানিতে কর মওকুফ সুবিধা !

আপডেট সময় : ০৬:১৯:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭