রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিশ্ব ভালবাসায় সিক্ত মার্কিন গীতিকবি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার খবর বের হওয়ার পর থেকে সারা বিশ্বের বিভিন্ন অঙ্গনের মানুষদের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বর্ষীয়ান মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে ৭৫ বছর বয়সী এই তারকার বন্দনা। লেখক স্যার সালমান রুশদি বলেন, ‘অর্ফিয়াস থেকে ফাইজ, গান ও কবিতা একটার সঙ্গে আরেকটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। চারণ কবিদের সংগীতরীতি বা জীবনযাত্রা সম্পর্কিত ঐতিহ্যের উজ্জ্বল উত্তরাধিকারী ডিলান।’

ভারতের গুণী সংগীতশিল্পীদের অনেকে অভিনন্দন জানিয়েছেন ডিলানকে। গানের মানুষ হিসেবে তিনি এ পুরস্কার জেতায় গর্বিত সবাই। গীতিকার জাভেদ আখতার মনে করেন, ডিলানকে সাহিত্যে নোবেল দেওয়ার মধ্য দিয়ে অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়েছে স্টকহোমের সুইডিশ অ্যাকাডেমি। সংগীতও যে সাহিত্যের অংশ এতে তা প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন, ‘গানকে সচরাচর সাহিত্য হিসেবে ধরা হয় না। বব ডিলান সে ধারণায় পরিবর্তন আনতে দারুণ ভূমিকা রেখেছেন।’ অস্কারজয়ী সুরকার এ আর রহমান ফেসবুকে লিখেছেন, ‘তিন প্রজন্মকে গানে গানে প্রভাবিত করার জন্য বব ডিলানকে ধন্যবাদ জানাই। মানুষকে তাদের ম্যাড়ম্যাড়ে জীবনযাপন থেকে সরিয়ে অন্য এক পৃথিবীতে নিয়ে গেছেন তিনি। সাহিত্যে তার নোবেল জয় আমরা উদযাপন করছি।’ সরোদশিল্পী আমজাদ আলি খান বলেন, ‘নোবেল পুরস্কার প্রাপ্য ছিল তার।’ এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন ঊষা উত্থুপ, গায়ক আদনান সামি, সংগীত পরিচালক-গায়ক বিশাল দাড়লানি, গায়িকা শিল্পা রাও, অভিনেতা ঋষি কাপুর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুনাল কোহলি, নির্মাতা সুধীর মিশ্র।

আমেরিকান সংগীত ঐতিহ্যে নতুন ধারার কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের স্বীকৃতিস্বরূপ নোবেল পান বব ডিলান। আগামী ১০ ডিসেম্বর বাকি পাঁচ বিজয়ীর পাশাপাশি তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তার বিখ্যাত গানের তালিকায় রয়েছে ‘ব্লোইং ইন দ্য উইন্ড’, ‘মিস্টার ট্যাম্বুরিন ম্যান’, ‘লাইক অ্যা রোলিং স্টোন’, ‘অ্যা হার্ড রেইনস অ্যা-গনা ফল’ ইত্যাদি।

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গিটার আর হারমোনিকা হাতে সংগীত পরিবেশন করেন বব ডিলান। বিখ্যাত ব্যান্ড বিটলসের সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের আহ্বানে সাড়া দিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের বন্ধু। সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশ্ব ভালবাসায় সিক্ত মার্কিন গীতিকবি!

আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬