বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বোতল কান্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারী 

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৮৭৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসনাইনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
তিনি জানান, “জিজ্ঞাসাবাদ শেষে ইশতিয়াক হুসনাইন তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।”

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখ কাকরাইল মোড়ে ১৪ মে থেকে আন্দোলন করছেন।
আন্দোলনে ওইদিন রাত ১০টায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সামনে সংবাদ ব্রিফিংকালে উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পরে, ১৫ই মে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় ডিবি অফিস ঘেঁরাও করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, তদন্ত ব্যতীত কোন পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করা হবে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিন বলেন, বোতল কান্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছোট ভাই ইশতিয়াককে ডিবি জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে নিয়ে গেছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, আমার ভাইয়ের কিছু হলে ডিবি অফিস ঘেরাও হবে। অবশ্যই এ বিষয়ের সুষ্ঠু তদন্ত হতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বোতল কান্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারী 

আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ মে ২০২৫