বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রক্ত লাগলে রক্ত নে,জগন্নাথে হল দে’ রাজপথে লিখল শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৮১৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

পুলিশি হামলার বিচার সহ চার দফা দাবিতে ‘রক্ত লাগলে রক্ত নে, জবিয়ানদের হল দে’ সহ নানা লেখা রাজপথে লিখেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তায় লেখা গুলো লিখছেন তাঁরা।

সরেজমিনে রাস্তায় দেখা যায়, উপদেষ্টা মাহফুজ আলমকে ট্রল করে শিক্ষার্থীরা রাস্তায় বোতলের চিত্র এঁকেছেন। পাশেই লিখেছেন ‘বোতল মার্কা’। এ ছাড়া শিক্ষার্থীরা ‘জগন্নাথের হল দে’, হল চাই সহ নানা লেখা লিখেছেন।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের মুখে ‘হল চাই’, ‘হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্য বিহীন বাজেট চাই’ সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল খান বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছে। কথা একটাই ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’।

এদিকে পুলিশের হামলার বিচার সহ চার দফা দাবিতে টানা ২৯ ঘন্টা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রক্ত লাগলে রক্ত নে,জগন্নাথে হল দে’ রাজপথে লিখল শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫