বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জাবি ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিরন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০২:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৮৬৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একজন শিক্ষার্থীর যাবতীয় খরচ দিয়েছেন জাবি ছাত্রদল নেতা হুমায়ুন হাবিব হিরন।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সি-ইউনিটে ৮৪তম হয়ে ভর্তির সুযোগ পান বগুড়ার ধুনট উপজেলার মেধাবী ছাত্রী রুপালি আক্তার। তবে অর্থনৈতিক অসচ্ছলতা ও পিতৃহীন জীবনের বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির মাধ্যমে বিষয়টি ছাত্রদল নেতা হিরনকে জানানো হয়। এসময় তিনি সাদিয়ার ভর্তির সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

রুপালি আক্তার বলেন, “ছাত্রদল নেতা হুমায়ুন ভাই পাশে না দাঁড়ালে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বাস্তব হতো না। এজন্য আমি তার প্রতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ।”

বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওমর আল ফারুক পরাগ ও দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ জানান, সাদিয়ার বিষয়টি জানার পর তাঁরা বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেন। পরে হিরনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে সব দায়িত্ব নেন।

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন হাবিব হিরন বলেন, “আমি চেষ্টা করেছি একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে। সমাজের প্রত্যেক সচেতন নাগরিকেরই উচিত, এমন সংকটে মানুষের পাশে দাঁড়ানো। জননেতা তারেক রহমান আমাদের অনুপ্রেরণা আপনারা দেখেছেন তিনি বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা করেন যা আমাদের কে অনুপ্রাণিত করে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিরনের এই মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও বিষয়টিকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাবি ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিরন

আপডেট সময় : ০৫:০২:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ মে ২০২৫