মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জিজ্ঞাসা: মাকামে মাহমুদের অর্থ কী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৮৩২ বার পড়া হয়েছে
আমার নাম সুরাইয়া তালুকদার। আমি ঢাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সম্প্রতি আমি একটি নামাজ শিক্ষার বই কিনেছি। যাতে আজানের দোয়া ও তার অর্থ লেখা আছে। আজানের দোয়াতে মহানবী (সা.)-কে মাকামে মাহমুদ দান করার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন হলো, মাকামে মাহমুদের অর্থ ও ব্যাখ্যা কী?

প্রাজ্ঞ আলেমরা বলেন, কোরআনের আয়াত ও একাধিক হাদিস দ্বারা মাকামে মাহমুদ প্রমাণিত। এর শাব্দিক অর্থ সম্মানজনক অবস্থান। আর এর দ্বারা উদ্দেশ্য হলো শাফাআতে কুবরা বা বড় সুপারিশ। মাকামে মাহমুদ দ্বারা জান্নাতের বিশেষ কোনো স্তর উদ্দেশ্য নয়। হাদিসে এসেছে, হাশরের দিন হাশরবাসীর জন্য সর্বপ্রথম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সুপারিশ করবেন। তাঁর সুপারিশের মাধ্যমে পরকালে বিচারকার্য শুরু হবে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নিশ্চয়ই কিয়ামাতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবীর উম্মাত স্বীয় নবীর অনুসরণ করবে। তারা বলবে, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন। (কেউ সুপারিশ করতে চাইবেন না)। শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব নবী মুহাম্মাদ (সা.)-এর ওপর পড়বে। আর এ দিনেই আল্লাহ তাআলা তঁাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। (সহিহ বুখারি, হাদিস : ৪৭১৮)

হাদিস গবেষকরা বলেন, আল্লাহর কাছে সুপারিশ করার এই অধিকারই মাকামে মাহমুদ বা সুউচ্চ মর্যাদা। (ফাতহুল বারী ৮/২৫২)

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করবে, এটা তোমার এক অতিরিক্ত দায়িত্ব। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে (মাকামে মাহমুদে)।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭৯)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

জিজ্ঞাসা: মাকামে মাহমুদের অর্থ কী

আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫