বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবনের কয়রা অঞ্চলে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৪ জেলে মুক্ত এবং হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কুখ্যাত দস্যু দুলাভাই বাহিনী কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং তাদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, একই দিন সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টায় আরেকটি বিশেষ অভিযান চালানো হয় কয়রা নদীর ময়দাপেশা খাল এলাকা ও আশপাশে। তল্লাশির সময় ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ জন শিকারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক

আপডেট সময় : ০৭:০০:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫