বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

ইবিতে প্রশাসনের কমিটি থেকে পদত্যাগ বিএনপিপন্থী ৩ শিক্ষকের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১২:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের সঙ্গে কাজ করতে আর স্বাচ্ছন্দ্যবোধ না করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী তিন শিক্ষক নেতা। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে তারা পৃথকভাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী শিক্ষকরা হলেন— জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি ইউট্যাব শাখার সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

পদত্যাগপত্র অনুযায়ী, অধ্যাপক ড. এমতাজ হোসেন গত ১৫ জুলাই দায়িত্বপ্রাপ্ত ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন আইআইইআর-এর গভর্নিং বডির সদস্য এবং পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সিপিজিএস-এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুনর্বণ্টন উপকমিটির আহ্বায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগের কারণ সম্পর্কে তিন শিক্ষকই জানিয়েছেন, এই দায়িত্বগুলো দেওয়ার আগে তাদের কারও অনুমতি নেওয়া হয়নি। দায়িত্ব পালন করার চেষ্টা করা হলেও বর্তমানে তারা আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

ইবিতে প্রশাসনের কমিটি থেকে পদত্যাগ বিএনপিপন্থী ৩ শিক্ষকের

আপডেট সময় : ০৯:১২:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫