মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ৮ই ডিসেম্বর পলাশবাড়ী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আট দিন আগেই পলাশবাড়ী পাক হানাদার মুক্ত হয়। আর সেদিন ৮ই ডিসেম্বর আজকের গাইবান্ধা জেলার ছোট্ট উপজেলা পলাশবাড়ী শত্রু মুক্ত বা স্বাধীন হয়।
গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৮ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮ই ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদে স্মৃতিচারণে আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পবিত্র কোরআন তিলাওয়াত করেন,মোজাম্মেল হক।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক নুর আলম সরকার,পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,খবরবাড়ী.কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,প্রবীণ বিএনপি নেতা মুনসুর আলী সরকার মন্টু প্রমুখ।
এছাড়াও,সাংবাদিক আরিফ উদ্দিন,এসআই হাবিব,আশরাফুল আলম,মামুন শেখ,লাবুনী আক্তার, সাগর রাখু ও ফজলার রহমান সহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা,১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা ও ত্যাগের কথা,পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে পলাশবাড়ীকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন তাদের অবদানের কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সেইসাথে আগামীতে যেন সরকারিভাবে পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৮ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবসটি পালন করা হয় সেজন্য পলাশবাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মিথুন।।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ণ, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫