বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মুন্সীগঞ্জ আদালতের সহায়ক কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বাংলাদেশ বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে পরিচিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়।

এ সময় আদালত কর্মচারীরা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস, বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী করেন। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে আরও নানাবিধ কর্মসূচি দিবেন বলে জানান।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন দিদার, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আরিফ শিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:আবু সাইদ আহম্মেদ,
ঢাকা বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুব হাসান মন্টু, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মামুন প্রমূখ।

এ সময় মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মুন্সীগঞ্জ আদালতের সহায়ক কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি

আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫