রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

মেসেঞ্জারে যুক্ত হল ক্যামেরা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:

মেসেঞ্জারে চ্যাট সুবিধাকে আরও উন্নত করতে দ্রুতগতিসম্পন্ন ও সহজে ব্যবহারযোগ্য নতুন একটি ক্যামেরা যুক্ত করছে ফেসবুক। এ ক্যামেরায় থাকবে আর্ট ও স্পেশাল ইফেক্টস। শিগগির এ ক্যামেরা ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, মানুষ এখন অনেক বেশি ভিজ্যুয়াল বার্তা পাঠাচ্ছে। ২৫০ কোটি ইমোজি, ছবি, স্টিকার ও ভিডিও প্রতিদিন মেসেঞ্জারে পাঠানো হচ্ছে। কিবোর্ডের জায়গা করে নিচ্ছে ক্যামেরা।

দৈনন্দিন জীবনে মানুষের মেসেঞ্জার ব্যবহার বাড়তে থাকায় ছবি ও ভিডিও পাঠানোর বিষয়টি আরও সহজ ও দ্রুতগতিসম্পন্ন করা হচ্ছে। তাই নতুন মেসেঞ্জার ক্যামেরা বসানো হচ্ছে। নতুন ক্যামেরাটি আগের ক্যামেরার চেয়ে দ্রুত ছবি তুলতে ও শেয়ার করতে পারবে।

কথোপকথনের মধ্যে থাকা অবস্থায় কিংবা অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনের সেন্টারে শাটার বাটনটি দেখতে পাবেন। হালকাভাবে টাচ করলে ছবি উঠবে আর দীর্ঘক্ষণ ট্যাপ করে রাখলে ভিডিও ধারণ করা যাবে।

থ্রিডি মাস্ক ও স্পেশাল ইফেক্টের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যাতে ফুল স্ক্রিন ফটোতে শৈল্পিক ফিল্টার যুক্ত করা যাবে। অ্যাপটিতে হাজারো স্টিকার, ফ্রেম, মাস্ক ও ইফেক্টস আসছে। ব্যবহারকারী টেক্সট তৈরি করে তাতে আর্ট ও স্টিকার যুক্ত করতে পারবেন, বলা হয়েছে ফেসবুকের ব্লগ পোস্টে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

মেসেঞ্জারে যুক্ত হল ক্যামেরা!

আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬