বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

একের পর এক দূর্ঘটনা,মহাসড়কে আবারও ঝরলো স্কুল ছাত্রের প্রাণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া অংশের মানা বে’ ওয়াটার পার্কের সামনের ইউটার্নে আবারও সড়ক দুর্ঘটনায় মো. মিরাজ (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মিরাজ উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানা বে’ পার্কের সামনে সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু। তাদের মধ্যে রাকিব মোটরসাইকেল চালাচ্ছিল আর মিরাজ ও সাকিব পেছনে ছিল। মোটরসাইকেলটি বাউশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নেওয়ার সময় কুমিল্লাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে গুরতর আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ৮টার দিকে মারা যায় মিরাজ। নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিকে তিনজনকেই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

একের পর এক দূর্ঘটনা,মহাসড়কে আবারও ঝরলো স্কুল ছাত্রের প্রাণ

আপডেট সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫