বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নির্বাচনে জন্য এখনই আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা।

শনিবার (১৯ এপ্রিল) গুলশানে বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তিনি। এসময় তিনি বলেন, ১২ দলীয় জোটের সাথে অনেক গুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি।

এসময় ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার স্পষ্ট রোড ম্যাপের দাবি জানান তিনি।

তিনি বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবি জানায় ১২ দলীয় জোট।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, সমমনাসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে বিএনপির। দুই সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নির্বাচনে জন্য এখনই আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

আপডেট সময় : ০৭:৫৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫