বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির ৩ নেতার পদত্যাগ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার তিন প্রবীণ নেতা। আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন- জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান।

নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তারা জানান, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া সময় হলে জানানো হবে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে কোণঠাসা এই তিন নেতা জানান, আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে জাতীয় পার্টিতে তাদের গুরুত্ব হারায়। যদিও গত বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদ অনুসারীরা ঘোষিত কমিটিতে তাদের নাম ছিল, তবে তাতে কোনো সক্রিয় দায়িত্ব পাননি তারা।

তারা বলেন, ‘রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনতেই আমাদের পদত্যাগ। আমরা ভুলের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইছি। এমন একটি রাষ্ট্র চাই, যেখানে জনগণের কাঁধে আর কোনো স্বৈরশাসক চেপে বসতে না পারে।’

আব্দুল গফফার বিশ্বাস জানান, কয়েকবার বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি থাকা অবস্থায় অপারেশন ক্লিন হার্ট শুরু হয়। অসংখ্য মানুষ নির্যাতন ও হত্যা করা হয়। এর প্রতিবাদে পদত্যাগ করি। পরে জাতীয় পার্টি যে কয়বার জনগণের ভাষা বুঝতে পারেনি, ভুল পথে হেঁটেছে আমি সরে দাঁড়িয়েছি।

দলীয় সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্নে গফফার বিশ্বাস বলেন, যাদের ঘনিষ্ঠ বলে ধরা হয়, তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমিই ছিলাম সবচেয়ে সোচ্চার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির ৩ নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫