মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রাজস্ব কার্যক্রমে এনবিআরের তিন ‘স’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজস্ব আহরণ ও করসেবায় দেশের মানুষকে নতুন করে উদ্বুদ্ধ করতে তিন ‘স’ নীতির কথা জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিন ‘স’ হলো- সক্রিয়, সচেতন ও সজাগ।

গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা পূর্ব) অফিস পরিদর্শন ও রাজস্ব পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তিন ‘স’ এর কথা জানান। সভায় রাজস্ব আহরণ ও কার্যক্রমের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা পূর্ব কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান।

প্রথম ‘স’ এর কার্যক্রম তুলে ধরে চেয়ারম্যান বলেন, ‘‘তিনটি ‘স’ এর মধ্যে প্রথম ‘স’ হলো এনবিআরের সকল কার্যক্রমে ‘সক্রিয়’ থাকা। এ সক্রিয় থাকার তিনটি মাত্রা থাকবে। এর মধ্যে রাজস্ব আহরণ, অংশীজনদের সাথে সম্পর্ক দৃঢ় করা, ভ্যাট নেট সম্প্রসারণ ও ভ্যাট আইন বাস্তবায়নে সক্রিয় থাকা।

দ্বিতীয় ‘স’ হলো ‘সচেতন’, এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘সকল বিষয়ে সচেতন থাকতে হবে। এর তিনটি মাত্রার মধ্যে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। ব্যবসা, শিল্প ও বিনিয়োগকারী অংশীজনদের চাহিদা, সুবিধা-অসুবিধা নিয়ে সচেতন থাকতে হবে। কাউকে অসুবিধায় ফেলা যাবে না বা অসুবিধায় থাকলে মরার ওপর খাঁড়ার ঘা দেওয়া যাবে না। এনবিআর সকল অংশীজনকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সেজন্য অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ সম্পর্কে সচেতন থাকতে হবে।

তৃতীয় ‘স ’হচ্ছে ‘সজাগ’।  এ বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘‘সক্রিয়তা ও সচেতনতা এনবিআরের ফুলেল চরিত্র বহন করে। আর তৃতীয় ‘স’ সজাগ বাঘের চরিত্র বহন করে। কেউ যাতে রাজস্ব ফাঁকি না দেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। এনবিআরের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন ব্যবসা, শিল্প ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অহেতুক হয়রানি না করেন বা কোনভাবেই বিড়ম্বনা তৈরি না করেন সে বিষয়ে সজাগ থাকতে হবে।তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ যাতে এনবিআরের বিরুদ্ধে বিরূপ প্রচার করতে না পারে বিষয়ে সজাগ থাকতে হবে।

নজিবুর রহমান বলেন, ঢাকার চারটি কমিশনারেটের মধ্যে ঢাকা পূর্বের রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ৩৩ শতাংশ হয়েছে। এটা প্রশংসনীয়। রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং এসডিজি বাস্তবায়নে প্রচুর রাজস্ব প্রয়োজন। সে রাজস্ব আহরণে এনবিআর সারা দেশে প্রশংসিত হচ্ছে।

এনবিআরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সাফল্য, চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল হিসেবে কী করছেন, সেসব বিষয় প্রতিবেদন আকারে এনবিআরে পাঠানোর জন্য নির্দেশনা দেন চেয়ারম্যান।
বাংলাদেশের সব ভ্যাট অফিসের মধ্যে সাজানো-গোছানো, হরেক রকম ফুলের নামে কক্ষগুলোর নামকরণ, ভ্যাট অফিসের মধ্যে প্রথমবারের মত সাক্ষাৎ প্রার্থীদের জন্য ই-টোকেন পদ্ধতি চালুর প্রশংসা করেন চেয়ারম্যান।
সভায় আরো বক্তব্য রাখেন- এনবিআর সদস্য বারিস্টার জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান, সুলতান মো. ইকবাল ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালক বেলাল উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

রাজস্ব কার্যক্রমে এনবিআরের তিন ‘স’ !

আপডেট সময় : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭