বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৩৮:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সমাবেশ ও র‍্যালি করবে বিএনপি। রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে পালন করা হবে এ কর্মসূচি। গতকাল বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র‍্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে দীর্ঘদিন বিরতির পর ঘোষিত এ কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি ছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল দিনভর প্রস্তুতি সভা হয়। এ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন, দেন বিভিন্ন পরামর্শ। সেসব বাস্তবায়ন করতে নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। প্রতিটি থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় র‌্যালিতে জনসাধারণের উপস্থিতি বাড়াতে করা হয়েছে মাইকিং। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সভায় ঢাকার ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড ও সব ইউনিটের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণেও এমন যৌথসভা করেন দলের নেতারা।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সমকালকে জানান, ইসরায়েলের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে ফিলিস্তিনের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। বাড়িঘর ও বেসামরিক সব স্থাপনা ধ্বংস করা হচ্ছে। হামলা হচ্ছে হাসপাতালেও। এই বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানাতে আমরা এ কর্মসূচি নিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

আপডেট সময় : ০৯:৩৮:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫