বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঐকমত্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৫৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আনুষ্ঠানিক বৈঠক আজ। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার বিভাগ) আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধিদলকে ইতোমধ্যে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজসহ অন্য সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে এবি পার্টি। এতে ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঐকমত্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক

আপডেট সময় : ০২:৫৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ৭ এপ্রিল ২০২৫