বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বরকতউল্লা বুলুকে আনা হলো ঢাকায়, জানা গেল সর্বশেষ অবস্থা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু অসুস্থ হয়ে গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) ভর্তি হন। তাকে আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে আনা হয়েছে।

বরকতউল্লার স্ত্রী শামীমা বরকত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সকাল সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

এর আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকায় ফেরার পথে লাকসামে গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতা বরকতউল্লা।

পরে রাত ১২টার দিকে হাসপাতালে বরকতউল্লার সঙ্গে থাকা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, ‘বুলু ভাই দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে ঢাকায় ফেরার পথে লাকসামে হঠাৎ তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপর দ্রুত তাকে কুমিল্লা শহরে নিয়ে আসা হলে আমরা তাকে মুন হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক দ্রুত তাকে সিসিইউতে পাঠান।’

ইউসুফ মোল্লা আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন, বরকতউল্লার ফুসফুসে সমস্যা রয়েছে। এ জন্য শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে ভয়ের কিছু নেই বলেও চিকিৎসক জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বরকতউল্লা বুলুকে আনা হলো ঢাকায়, জানা গেল সর্বশেষ অবস্থা

আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ এপ্রিল ২০২৫