মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং `ট্যাপ অ্যান্ড পে’ সেবা চালু করে চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক লিমিটেড। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করলেও এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাত্র ২৫ হাজার কোটি টাকা লেনদেন হয়।

তিনি বলেন, দেশে মোট ৫৬টি ব্যাংক রয়েছে। এর মধ্যে ৩৯টি বেসরকারি ব্যাংক। আমাদের ব্যাংকিং সার্ভিস বৃদ্ধি করতে হবে। ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে দেশের সম্পদকে ছড়িয়ে দিতে হবে। আবদুল মুহিত বলেন, দেশে ব্যাংকগুলোর মধ্যে ৩২টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র ১০টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশে সরকার ৬৪ থেকে ৬৫ হাজার কোটি টাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করে থাকে। ভবিষ্যতে ওই পুরো টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেঘনা ব্যাংকের এ মোবাইল সেবার মাধ্যমে কোনো শাখা ছাড়াই স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে টাকা সঞ্চয়, টাকা আদান-প্রদান, মোবাইলে টাকা রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ থেকে শুরু করে যে কোনো জায়গায় সহজে দৈনন্দিন জীবনের কেনাকাটা করা যাবে।

মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে সেবা প্রি-পেইড কার্ড সম্বলিত অত্যাধুনিক নিরাপদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এটি বাংলাদেশের প্রথম চিপ বেইজড এনএফসি কার্ডসংবলিত মোবাইল ব্যাংকিং। যা গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কামরুল আহসানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

এখনো মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত হয়নি !

আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭