বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে : জামায়াতে ইসলামী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ণ, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি বলেছেন, ভারতের সঙ্গে যেভাবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত ছিল সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি। ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। সবচেয়ে ঘনিষ্ট দেশগুলোর একটি ভারত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব; কারও সঙ্গে বৈরীতা নয়। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। সুতরাং এই দৃষ্টিকোন থেকে ভারতের সঙ্গে যেভাবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত ছিল সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি- ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে, আর এতদিন যারা ক্ষমতার ছিল (বিশেষ করে শেখ হাসিনা) তারা শুধু দেওয়ার চেষ্টা করেছে। এর ফলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক টানাপোড়েন আছে। এসবের মধ্যে রয়েছে গঙ্গার অবস্থান, তিস্তার পানিবণ্টন, সীমান্তে হত্যাযজ্ঞ এবং সর্বশেষ শেখ হাসিনা ভারত বসে যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সেটা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

মতিউর রহমান আকন্দ আরও বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদির সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের যে মনোভাব সেটারই প্রকাশ হয়েছে। আমরা মনে করি এই আলোচনা বাংলাদেশের জনগণের মনে আশা এবং স্বস্তির পরিবেশ তৈরি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে : জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ণ, শনিবার, ৫ এপ্রিল ২০২৫