বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শিক্ষাপ্রতিষ্ঠানের টাকাও আ. লীগ লুটপাট করেছে : খায়ের ভূঁইয়া

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারাদেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। এখন কারও হদিস নেই। এই হলো দেশের অবস্থা। ৬২ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকাদ্দমা দেওয়া হয়েছে। গত রমজানে (২০২৪ সাল) আমাকে জেলে পাঠানো হয়েছে। এটি ছিল হাসিনার নমুনা। হাসিনা ও তার বোনসহ পরিবার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

খায়ের ভূঁইয়া আরও বলেন, শিক্ষার কোনো বিকল্প নাই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে একজন-দুইজনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি।

রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিরুল জামিন ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, জেএম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের টাকাও আ. লীগ লুটপাট করেছে : খায়ের ভূঁইয়া

আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫