বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না -আব্দুর রহমান মূসা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:২২:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে। আমরা সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে অতীতে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আজ শনিবার (২৯ মার্চ)  রাজধানীর একটি মিলনায়তনে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা প্রচার ও আইটি সম্পাদক হাফেজ আলী হোসাইন, বায়তুলমাল সম্পাদক সেলিম রেজা, জামায়াত নেতা ফারুক হোসেন, শামীম আহমেদ, হারুন খান, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, সাইফুল ইসলাম ও আকবর হোসেন প্রমুখ।

আব্দুর রহমান মূসা বলেন, ইসলাম একটি ইনসাফপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ জীবন বিধান। ধনীদের সম্পদে অভাবগ্রস্ত দরিদ্র মানুষদের হক রয়েছে। ধনীদের কর্তব্য তাদের সম্পদে যারা ভাগিদার তাদের হক যথাযথ আদায় করা। আমাদের দেশে সাদাকাতুল ফিতর যথাযথ প্রক্রিয়ায় আদায় হয় না। তাই তা ইসলামী বিধান অনুযায়ী আদায় করা দরকার।

তিনি বলেন, মানুষ বড় কষ্টে আছে। তারা আজ অধিকার হারা।

মূলত, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির পতন হলেও দেশে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি। এখন পর্যন্ত দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার পরিবেশ সৃষ্টি হয়নি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।

অথচ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন জাতি তাদেরকে কোন ভাবেই ক্ষমা করবে না। তিনি সংস্কার কাজ সম্পন্ন করে অতিদ্রুত দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না -আব্দুর রহমান মূসা

আপডেট সময় : ০৮:২২:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ মার্চ ২০২৫