বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা ভেইগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস। আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কাটবে না।

আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা, তিনি একইসঙ্গে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ ৯ মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন।

বিএনপির মহাসচিব আরও বলেন, একটা ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর এই জাতির ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করবো, জাতীয় নির্বাচনের জন্য ন্যূনতম যেসব সংস্কার প্রয়োজন, অন্তর্বর্তী সরকার অতিদ্রুত তা করে নির্বাচনের ঘোষণা করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫