বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

একাত্তরে হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিরা আজ বুক উঁচিয়ে কথা বলছে: মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে
একাত্তরে মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিলো তারাই আজ বুক উঁচিয়ে কথা বলছে- এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে; কিন্তু ইতিহাসকে বিকৃত করা সম্ভব নয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) রমনার আইইবি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা ধৃষ্টতা দেখাচ্ছে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করেনি বরং বাকশাল করে হত্যা করেছে উল্লেখ করেছে। তাদেরকে আর গণতান্ত্রিক কোনো সুবিধা দেয়া ঠিক হবে না।

যারা ১০০ গাড়িবহর নিয়ে ইলেকশন ক্যাম্পেইনের শোডাউন করে তারা জাতির জন্য কতটুকু করতে পারবে সেই প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের কথা ও বক্তব্য বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, গণতন্ত্রের দিকে নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

একাত্তরে হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিরা আজ বুক উঁচিয়ে কথা বলছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:২৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫