শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

অ্যান্ড্রয়েড নগাটের প্রথম ফোন আনল ওয়ালটন !

  • আপডেট সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ নগাট ৭.০ পরিচালিত প্রথম ফোন প্রিমো ‘জি সেভেন’ বাজারে ছাড়ল ওয়ালটন।

ওয়ালটনের দাবি বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এ ধরনের ফোন তারাই প্রথম বাজারে এনেছে। উন্নত ফিচার সমৃদ্ধ প্রিমো জি সেভেন স্মার্টফোনের দাম মাত্র ৬ হাজার ৭৯০ টাকা।

গতকাল রোববার থেকে দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউটলেটে পাওয়া যাচ্ছে প্রিমো ‘জি সেভেন’ স্মার্টফোনটি। নগাট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সপ্তম সংস্করণ। গত বছরের শেষের দিকে উন্নত এই সংস্করণটি প্রকাশ করে অ্যান্ড্রয়েড। নগাট ৭.০ কে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আকর্ষণীয় ও উন্নত সংস্করণ।

ওয়ালটন সূত্র জানায়, ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ২.৫ডি কার্ভড (বাঁকানো) ডিসপ্লের ‘জি সেভেন’ স্মার্টফোন ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লেকে আঘাত ও আঁচর থেকে সুরক্ষা দিতে আছে কর্নিং গরিলা গ্লাস ২। উন্নত পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। ১ জিবি র‌্যাম আর ৮ জিবি ইন্টারনাল মেমোরির সঙ্গে থাকছে গ্রাফিক্স মালি-৪০০। সুবিধা রয়েছে ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহারের।

ঝকঝকে ও নিখুঁত ছবি তুলতে জি সেভেন-এ আছে অটোফোকাস ও এলইডি ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যাতে ফুল এইচডি মোডে ভিডিও রেকর্ড সম্ভব। হালের ক্রেজ সেলফি তুলতে ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফলে ভিডিও চ্যাটিং হবে আরো জীবন্ত। ফ্রন্ট ক্যামেরায় এলইডি ফ্লাশ থাকায় কম আলোতে স্পষ্ট ছবি তোলা যায়।

জি সেভেন-এ ব্যবহৃত হয়েছে ২৮০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। ফলে স্মার্ট ফোনটিতে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং ইন্টিগ্রেটেড ব্যাটারি সেভার থাকায় চার্জ কম খরচ হয়।

কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি ২ সুবিধা। দুই সিম সুবিধার ফোনটি থ্রিজি সমর্থন করে। জিপিএস নেভিগেশন, এক্সিলারোমিটার, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি ফিচারে সমৃদ্ধ জি সেভেন।

এ প্রসঙ্গে ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (সেলুলার ফোন ডিপার্টমেন্ট) মাহমুদুল হাসান বলেন, ওয়ালটন সবসময়ই চায় ক্রেতাদের হাতে সর্বোচ্চ মানের সর্বশেষ ফিচারের স্মার্টফোন তুলে দিতে। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নগাট ৭.০ চালিত প্রথম স্মার্টফোন ‘প্রিমো জি সেভেন’ বাজারে ছেড়েছি।

তিনি বলেন, দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরাই প্রথম নগাট অপারেটিং সিস্টেমযুক্ত ফোন বাজারে অবমুক্ত করলাম।

জানা গেছে, নতুন এই স্মার্টফোন ছাড়াও দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেট আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যাচ্ছে যে-কোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধাও রয়েছে।

আরো জানতে যোগাযোগ করতে পারেন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে কল করতে পারেন ০৯৬১২৩১৬২৬৭ অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

অ্যান্ড্রয়েড নগাটের প্রথম ফোন আনল ওয়ালটন !

আপডেট সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭