বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৯ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়ার সাইবেরিয়ায় ইয়াকোতিবিয়া অঞ্চলে অবতরণের সময় সেনা বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ৩৯ আরোহীর সকলেই প্রাণে বেঁচে গেলেও ১৬জন আহত হয়েছেন বলে জানায় আরটি নিউজ। তবে বিবিসি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বৈরী আবহাওয়ার কারণে রাশিয়ার পশ্চিমের নিকববর্তী ইয়াকোতিবিয়া জেলায় বিধ্বস্ত আইএল-১৮ বিমানটিতে ৩২ যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। আইএল-ওয়ানএইট সেনা বিমানে থাকা সকল আরোহী জীবিত রয়েছেন। তবে বার্তা সংস্থা ইন্টারফেক্স জানায়, ১৬জন আরোহী আহত হয়েছেন। প্রাথমিকভাবে বলা হয়েছিল কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী সংবাদমাধ্যমে জানান, ‘সাইবেরিয়ায় জরুরি অবতরণের সময় বিধ্বস্ত রুশ বিমানের সব যাত্রীই বেঁচে আছেন। শংকিত হওয়ার কিছু নেই। আমরা সবাইকে নিজ নিজ আবাস্থলে পৌঁছে দেব’। রাশিয়ার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা টাস জানায়, ‘কোল্টসোভা বিমানবন্দর থেকে আজ সকালে যাত্রা করে বিমানটি। গন্তব্যের মাত্র ২৭ কিলোমিটার অদূরেই বিধ্বস্ত হয় এটি।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, আরোহীদের মধ্যে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পাঁচজনের জীবিত থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাশিয়ার এমআই-৮ নামের তিনটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া বিমান থেকে হতাহতদের উদ্ধার কার্যক্রম করছে। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো রুশ কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্তের জায়গায় আবহাওয়া খারাপ ছিল।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৩৯ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত!

আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬