বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শহিদ জসিমের মেয়েকে নিয়ে যা বললেন জামায়াত আমির

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে বাকিদের আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন দুমকি থানার ওসি জাকির হোসেন।

এদিকে শহিদ জসিমের মেয়ের সঙ্গে এই ন্যাক্কারজনক কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, পটুয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ প্রিয় ভাই জসিম উদ্দিনের মেয়ের শ্লীলতাহানি করেছে যারা, তাদেরকে নিন্দা জানানোর ভাষা জানা নেই। যাদের আত্মত্যাগে নতুন এই বাংলাদেশ, তাদের পরিবার জাতির কাছে পবিত্র আমানত। সেই আমানতের গায়ে যারা হাত দেয়, তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে।

তিনি বলেন, আমরা দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি দাবি করছি। পাশাপাশি এ ঘটনায় যারা সহানুভূতিশীল হবেন, তারা ওই মেয়েটার প্রতি সহানুভূতি জানাতে গিয়ে যেন তাকে আরো বেশি ট্রমাটাইজড না করেন। কারণ দুষ্টু মানসিকতাসম্পন্ন লোকেরা মানুষের ইজ্জতের মূল্য বোঝে না। যারা একান্ত সহানুভূতি দেখাতে চান, তারা সর্বোচ্চ তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে পারেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, সহানুভূতি প্রদর্শন তাদেরকে সাহস যোগাতে পারেন। আইনি লড়াইয়ে তাদের পক্ষে অবস্থান নিতে পারেন। কিন্তু মেয়েটিকে কোনো অবস্থাতেই ট্রমাটাইজড করবেন না। আর এই কথাটি এ ধরনের সকল ক্ষেত্রেই প্রযোজ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শহিদ জসিমের মেয়েকে নিয়ে যা বললেন জামায়াত আমির

আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫