বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বেগম জিয়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন বলে জানান ডা. জাহিদ।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন। ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।’ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে  যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নেন।

এরপর হাসপাতালে ১৮ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। এরপর বাসা থেকেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ

আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫