বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ সোমবার (৩ মার্চ) তিনি গণমাধ্যমকে জানান, গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ তিনি।

তিনি জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে গতকাল সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল, ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন মহাসচিব।

মির্জা ফখরুলের বর্তমান অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, আমি মাত্রই খোঁজ নিয়ে আসলাম, আজ অনেকটা সুস্থ অনুভব করছেন আলহামদুলিল্লাহ। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও অনুরোধ, হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫