বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:০৭:০০ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।

আজ সোমবার (৩ মার্চ) ভোর রাতে বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মুকাররমা শাখার কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহস্থ আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সেহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

সমাবেশে আমিরে মজলিস মামুনুল হক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪-এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতির নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে, আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।

তিনি নব-গঠিত একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদেরকে তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনোক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংগঠনের পবিত্র মক্কা মুকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে সেহরি মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মাওলানা ওলি উল্লাহ শাওকী, জয়নাল আহমদ, জামায়াতে ইসলামী মক্কা মহানগর সভাপতি আহমেদ আব্দুল বাকি, মক্কা মহানগর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা ইসমাইল হোসাইন, মো. খালেদ সাইফুল্লাহ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের স্থানীয় নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

আপডেট সময় : ০৭:০৭:০০ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫