বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর!

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:০৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান। এসময় হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’

হান্নান মাসউদ আরও বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

টকশোতে অংশ নিয়ে হান্নান বলেন, ‘আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি।’

তিনি বলেন, ‘নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর!

আপডেট সময় : ০৭:০৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫