বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিবে ‘আমরা বিএনপি পরিবার’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডাবাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ, আহত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতিমধ্যে ঈদ উপহারের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।

ঈদ উপহার প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রমন বলেন, ‘ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেওয়া হবে।’

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রতি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপির গুম, খুন ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রে বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করেন। গত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেওয়া হয়, এবারও দেওয়া হবে। বরং এই সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গুম, খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার দেওয়া হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৭০০-১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিবে ‘আমরা বিএনপি পরিবার’

আপডেট সময় : ০৬:৫৭:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১ মার্চ ২০২৫