বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ছাত্রদলের

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬৯ বার পড়া হয়েছে
গতকাল মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার আগে দুই পক্ষের হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুলেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা ছাত্র সংগঠন হিসেবে খুবই মর্মাহত হয়েছি। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের বাইরে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, এই ঘটনাটি খুব অনাকাঙ্ক্ষিত। আমরা চাই, আগামীতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয়। এগুলো যেন তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, সেগুলো যেন সহিংস রূপ না নেয়।

তিনি আরও বলেন, বিগত ৭ মাসে এক-দুটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পেছনে ছাত্রদলের নাম জড়িয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। কুয়েটের ঘটনায় দায়টা কিন্তু যারা অপ্রকাশ্যে রাজনীতি করে তাদের। তারাই প্রথম হামলা চালিয়ে উস্কে দিয়েছে, যাতে একটা বড় ঘটনা ঘটে।

গতকালের মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে আমরা মর্মাহত হয়েছি। আমরা ছাত্র সংগঠন হিসেবে তাদের এপ্রিশিয়েট করেছি, আগামীতে ওদের জন্য শুভকামনা থাকবে।

রাকিব বলেন, চট্টগ্রাম কলেজে দেখেন একই ঘটনা। বারবার ষড়যন্ত্র করা হচ্ছে, উসকানি দেওয়া হচ্ছে, ছাত্রদল যেন সংঘর্ষে জড়ায়। আমাদের গায়ে হাত তোলা হয়। কিন্তু ছাত্রদল ধৈর্য করে সহনশীলতা দেখিয়ে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ছাত্রদলের

আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫