রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৭:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে

পরিবার সঞ্চয়পত্রের নীতিমালায় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে। যুগ্ম নামে এই সঞ্চয়পত্র কেনা যাবে না এবং কোনো প্রতিষ্ঠান এ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবে না।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা ২০১২ সালের একটি প্রজ্ঞাপন বাতিল করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সঞ্চয়পত্র ক্রয়ের যোগ্যতা হলো ১৮ বছর বা তার বেশি বয়সের বাংলাদেশি নারী, শারীরিক প্রতিবন্ধী (পুরুষ বা নারী), এবং ৬৫ বা তার বেশি বয়সের বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি পুরুষ। নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে এ সঞ্চয়পত্র কেনা যাবে।

আগে পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিনিয়োগ করা যেত। তবে একক নামে বিনিয়োগ সীমা ছিল ৪৫ লাখ টাকা। নতুন নীতিমালায় সর্বোচ্চ সীমা এখন শুধুমাত্র একক নামে ৪৫ লাখ টাকা।

চলতি মাস থেকে সঞ্চয়পত্রের মুনাফার হারও বাড়ানো হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন স্কিমগুলোতে মুনাফার হার বেড়ে হয়েছে ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।

সবচেয়ে কম মুনাফা (১২.২৫ শতাংশ) পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের স্কিমে।

সবচেয়ে বেশি মুনাফা (১২.৫৫ শতাংশ) পাওয়া যাবে পেনশনার সঞ্চয়পত্রে।

বর্তমানে বিনিয়োগকারীদের তিনটি ধাপ রয়েছে—১৫ লাখ টাকা পর্যন্ত, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা, এবং ৩০ লাখ ১ টাকার বেশি। নতুন নিয়মে বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ প্রস্তাব করা হয়েছে:

৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা।

৭ লাখ ৫০ হাজার টাকার উপরের বিনিয়োগকারীরা।

সঞ্চয়পত্রের নীতিমালা ও মুনাফার হার পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

আপডেট সময় : ০৮:৪৭:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫