বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গত সাড়ে ১৫ বছরে গ্যাসকূপ খনন করা হয়নি: শিল্প উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

দেশে গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় শিল্প উপদেষ্টা সার উৎপাদন আগামীতে বাড়বে জানিয়ে বলেন, ‘দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।’

গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা।

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গত সাড়ে ১৫ বছরে গ্যাসকূপ খনন করা হয়নি: শিল্প উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪