বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

ভারতের ভিসা বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভিসা বন্ধ করে ভারত আমাদেরই উপকার করেছে। কারণ, এখন ডলার পাচার হবে না। এর আগে অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। সেই টাকা আর যাবে না। একইসঙ্গে তারা ভোগ্যপণ্য না দিলে আমাদের দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। এতে আমাদের রিজার্ভ বাড়বে। সবমিলিয়ে লাভ আমাদেরই হলো।

রবিবার (৮ ডিসেম্বর) নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সঙ্গে ভুটান-নেপাল কেউ নেই। আসলে তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে পারে না। এখন তারা বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র করছে।

এ সময় সীমান্ত নিয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, ভারত সীমান্তে কড়াকড়ি করেছে। এতে আমাদের লাভ হয়েছে। কারণ, সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ আরও মাদক আসত। এখন আসা বন্ধ।

ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা চট্টগ্রাম দাবি করলে আমরা সিরাজুদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা দাবি করব। কারণ, আমরা দুর্বল নই। আমাদের সেনাবাহিনী শক্তিশালী। আমরা ১৮ কোটি মানুষ দেশকে রক্ষা করতে পারি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে

আপডেট সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪