বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৪:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভারত নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ-শ্রীলংকা-বাংলাদেশসহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

ভারত প্রপাগান্ডা ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে—একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের মানুষ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এ দেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি জীবনহানির মতো ঘটনা ঘটে না, ভারতেই এসব ঘটনা ঘটে। তাই আমাদের দেশের মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভেতরে-বাইরে যে কোনো ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সবাই দলমত, ধর্ম-বর্ণের মানুষ একত্র হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু

আপডেট সময় : ০৭:৪৪:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪