সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

ডিমের দাম কমেছে ডজনে ৩৫ থেকে ৪৫ টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৫:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের ডিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা পর্যন্ত। চলতি সপ্তাহে সে দাম কমেছে ৩৫ থেকে ৪৫ টাকা।

শনিবার কারওয়ান বজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। তবে পাড়া-মহল্লায় খুচরা বাজারে ডিম এখনো ১৫৫ থেকে ১৬০ টাকা ডজন। বাজারে ডিমের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান কারওয়ান বাজারের ডিম বিক্রেতা।

এদিকে ক্রেতাদের অভিযোগ, সরকার শুধু দাম বেঁধে দিলেই হবে না, নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সেই বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে।

সরবরাহ বাড়ানো ও দর নিয়ন্ত্রণে ঢাকায় ডিমের প্রধান দুই পাইকারি বাজার তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহ করবে বলে জানিয়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। কাপ্তান বাজারে বৃহস্পতিবার থেকে করপোরেট প্রতিষ্ঠানগুলো ডিম সরবরাহ শুরু করছে। আড়তদারেরা অভিযোগ করেন, ডিম উৎপাদনকারী বড় কোম্পানিগুলো প্রতিশ্রুতি অনুযায়ী ডিম সরবরাহ করছে না। সরকার–নির্ধারিত দরে উভয় বাজারে প্রতিদিন ১০ লাখ করে মোট ২০ লাখ ডিম দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার দিবাগত রাতে ১১ লাখ ডিম সরবরাহ করা হয়েছে। এতে ডিমের দাম কমছে কিছুটা ধীরে।

ডিম সরবরাহ কার্যক্রমের প্রধান সমন্বয়ক বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল। সংগঠনটি জানায়, প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও সারাদেশেই এর প্রভাব পড়বে।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের অনুমান অনুযায়ী, প্রতিদিন দেশে ডিমের চাহিদা ৪ কোটি আর উৎপাদন হচ্ছে সাড়ে চার কোটি। তবুও ডিমের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হিসেবে অনেকেই উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কথা বলছেন।

এদিকে শুক্রবার রাত থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল। তিনি বলেন, ডিম কম দেওয়ার বিষয় নিয়ে আমরা করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলেছি। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কিছু অসামঞ্জস্যের কারণে আড়তে কম পরিমাণে ডিম সরবরাহ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

ডিমের দাম কমেছে ডজনে ৩৫ থেকে ৪৫ টাকা

আপডেট সময় : ০৭:০৫:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪