শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলি তরুণদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এমন উদ্বেগ থেকেই এই পরিকল্পনা করছে দেশটি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বলেছেন, সরকার নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আইন প্রবর্তন করবে। এবং আইন প্রবর্তনের আগে কোন বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে, সে বিষয়ে বয়স যাচাইয়ের জন্য জরিপ চালানো হবে।

আলবেনিজ বলেছেন, তার সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ১৪ থেকে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বয়স রাখার কথা ভাবছে।

তিনি বলেন, বাবা-মা তাদের সন্তানদের সামাজিক মাধ্যম ব্যবহার সম্পর্কে খুবই চিন্তিত। অভিভাবকরা চান তাদের সন্তানেরা যেন ফোন বন্ধ করে খেলাধুলার জন্য মাঠে ফেরে। অভিভাবকদের এই চিন্তাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আমিও মনে করি শিশুদের ফোন রেখে খেলার মাঠে যাওয়া উচিত।

এর আগে, প্রধান বিরোধী নেতা পিটার ডাটন ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম  নিষিদ্ধ করার পক্ষে সমর্থন প্রকাশ করেছেন।

চীন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য সাইবার বুলিং এবং অনলাইন ক্ষতি থেকে শিশুদের নিরাপদ রাখতে, সামাজিক মাধ্যম ব্যবহার সীমাবদ্ধ করার লক্ষ্যে আইন পাস করেছে।

অবশ্য এর বিপক্ষে পালটা যুক্তিও আছে। সমালোচকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ তরুণদের মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করবে। সূত্র: আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪