শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

আজওয়া খেজুর প্রসঙ্গে মহানবী (সা.) যা বলেছেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৩:২১ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

শুকনা খাবারের মধ্যে সবচেয়ে উপকারী একটি ফল খেজুর, যা অল্প কয়েকটি খেলেই শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চিত হয়। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খেজুর হলো সুপার ফুড। পুষ্টিবিদদের মতে, খেজুরে আছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক ও ম্যাঙ্গানিজসহ বিভিন্ন পুষ্টি উপাদান। তাই স্বাস্থ্য সচেতন লোকেরা তাঁদের প্রতিদিনের খাবারের তালিকায় খেজুর রাখতে ভালোবাসেন।

পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে। তার মধ্যে উত্কৃষ্ট খেজুর হিসেবে মদিনার আজওয়াকে বিবেচনা করা হয়। কেননা নবীজি (সা.) এই খেজুরকে জান্নাতের ফল আখ্যা দিয়েছেন। পবিত্র হাদিস শরিফে এই ফলটিকে জান্নাতের ফল আখ্যায়িত করা হয়েছে।

রাসুল (সা.)-এর প্রিয় ফল ছিল খেজুর। এর উপকারিতা অপরিসীম। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া (উত্কৃষ্ট) খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। ’ (বুখারি, হাদিস : ৫৪৪৫)

বিশেষজ্ঞদের মতে, খেজুরে থাকা প্রচুর পটাসিয়াম হৃদরোগ প্রতিরোধ করে এবং এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায়। খেজুর খেলে ধমনি পরিষ্কার থাকে। রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

রাসুল (সা.) তাঁর এক সাহাবিকে হৃদরোগের জন্য আজওয়া খেজুরের তৈরি ওষুধ খেতে পরামর্শ দিয়েছেন। সাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি অসুস্থ হলে রাসুল (সা.) আমাকে দেখতে আসেন।

এ সময় তিনি তাঁর হাত আমার বুকের ওপর রাখলে আমি তাঁর শৈত্য আমার হৃদয়ে অনুভব করি। এরপর তিনি বলেন, তুমি হৃদরোগে আক্রান্ত। কাজেই তুমি সাকিফ গোত্রের অধিবাসী হারিসা ইবনে কালদার কাছে যাও। কেননা সে একজন অভিজ্ঞ চিকিৎসক। আর সে যেন মদিনার আজওয়া খেজুরের সাতটা খেজুর নিয়ে বিচিসহ চূর্ণ করে তোমার জন্য তা দিয়ে সাতটি বড়ি তৈরি করে দেয়। (আবু দাউদ, হাদিস : ৩৮৩৫)

এই হাদিস দ্বারা আরেকটি জিনিস স্পষ্ট হয় যে খেজুর থেকে কাঙ্ক্ষিত উপকার পেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। খাবারের মাত্রা ও পদ্ধতি বিশেষজ্ঞ চিকিৎসক ঠিক করে দেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

আজওয়া খেজুর প্রসঙ্গে মহানবী (সা.) যা বলেছেন

আপডেট সময় : ০৭:২৩:২১ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪