মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি ভারতীয় মর্টার শেল পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমের জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।

ঝিনাইদহ ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান জানান, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলো এলাকাবাসী।

শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমের জমিতে কাজ করতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে, বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ বক্তব্য পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা প্রত্যখ্যান করে। তবে আগামীকাল (১ সেপ্টেম্বর) পতাকা বৈঠক হবে বলে জানিয়েছেন ৫৮ বিজিবি উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান। তিনি জানান ঢাকা থেকে একটি বম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি নিস্ক্রিয় করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪