বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র থানায় ভাঙচুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভাঙচুর চালিয়েছে একটি পক্ষ। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঘটে এ ঘটনা।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর রাখাল বাবুর পুকুর পাড়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ আরজু মনি স্কুলের শিক্ষার্থীদের মারামারি হয়।

সেখান থেকে একটি পক্ষ থানায় এসে উত্তেজিতভাবে পার্ক করে রাখা একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি ও থানার টব ভাঙচুর করে। হয়ত তারা যা বোঝাতে চেয়েছে আমরা বুঝতে পারিনি। আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা চাওয়ার কথা বলেছিলাম।

থানার এএসআই সানোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ জন কিশোরের একটি দল উত্তেজিত হয়ে থানায় প্রবেশ করে। তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও তারা থানার মধ্যে একটি পিকআপ ও পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। তারা থানার অভ্যর্থনা কক্ষের সোফা এবং টেবিল ভাঙচুরেরও চেষ্টা করে। উত্তেজিত ওই কিশোররা চিৎকার-চেঁচামেচি করে পুলিশদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগাল দিতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী এবং ওসি এসে তাদের শান্ত করেন।

এদিকে ঘটনায় জড়িতদের একজন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সিফাত বলেন, কিছুদিন আগে নগরীর ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুরের পাড় এলাকার তান‌জিম, হৃদয়, সানমুন‌দের সঙ্গে তাদের বিরোধ হয়।

বৃহস্পতিবার তাদের একজনকে পেয়ে চড় দিয়েছিল প্রতিপক্ষ। বিষয়টি সমাধান করতে তারা রাখাল বাবুর পুকুরের পাড় এলাকায় যান। এ সময় তাদের দুই বন্ধুকে কুপিয়েছে অপর পক্ষের লোকজন। এ জন্য তারা পুলিশের কাছে সহায়তা চান। কিন্তু পুলিশ সহায়তা না করে সেনাবাহিনীকে খবর দিতে বলে। তাই বিচার চাইতে থানায় জড়ো হন তারা।

সিফাতের দাবি, তারা বেল্ট দিয়ে টেবিলে জোরে জোরে আঘাত করেছেন; ভাঙচুর করেননি।

বরিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাটি বড় কিছু না। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র থানায় ভাঙচুর

আপডেট সময় : ০৮:২৪:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪