মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ন্যায্য দাবি আদায় করাই উদ্দেশ্য ছিলো: আনসারদের আইনজীবী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫২:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

সচিবালয়ে ছাত্রদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় আনসার পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেছেন, আনসার সদস্যদের ন্যায্য দাবি আদায় করাই উদ্দেশ্য ছিলো। কাউকে আহত করার জন্য নয়।

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠায়। কোন আনসার সদস্যকে জামিন দেননি আদালত।

আদালত থেকে বের হয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন আইনজীবী মোরশেদ।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, এদিন সচিবালয় থেকে আটক আনসার সদস্যদের আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে কাউকে রিমান্ডের আদেশ দেননি আদালত।

রোববার রাতে সচিবালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলা হয়। হামলায় ৬০ জনের বেশি সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হাসনাত আব্দুল্লাহসহ ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি। এ ঘটনায় আহত আরও ৬ সেনাসদস্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ন্যায্য দাবি আদায় করাই উদ্দেশ্য ছিলো: আনসারদের আইনজীবী

আপডেট সময় : ০৫:৫২:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০২৪