বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

এগিয়ে আ. লীগ, পিছিয়ে বিএনপি : জরিপ

  • আপডেট সময় : ০২:৫৮:১৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নতুন গণ জরিপ অনুসারে জনপ্রিয়তায় এগিয়ে আছে আওয়ামী লীগ এবং পিছিয়েছে বিএনপি। বর্তমানে ভোট হলে আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে ৩৮ ভাগ ভোটার। অন্যদিকে বিএনপির পক্ষে ভোট দেবে ৫ ভাগ ভোটার। দুই বছর আগেও বিএনপির ভোটার ছিল ৩৫ ভাগ। যা ৩০ ভাগ হ্রাস পেয়েছে।

ইউএসএইড ও ইউকেএইডের যৌথ কার্যক্রম ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই গবেষণা পরিচালনা করে। কম্পিউটারের মাধ্যমে টেলিফোন অপারেটেড সার্ভে সিস্টেম প্রয়োগ করে এই জরিপ চালানো হয়। এ বছর ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয়।

জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে কিনা? এর উত্তরে ২০১৩ সালে বাংলাদেশের নাগরিকদের ৮৪ ভাগ জানিয়েছিল দেশ সঠিক পথে এগোচ্ছে না। কিন্তু অক্টোবরে চালানো জরিপে ৭০ ভাগ মানুষ জানায় দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।

দেশের অর্থনীতি স্থিতিশীল বলে মনে করছে ৬৭ ভাগ মানুষ। ৭২ ভাগ মানুষ মনে করে আওয়ামী লীগ সরকার বেশ ভাল ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ ভাল করছে বলে মনে করে ৮৬ ভাগ মানুষ।

সামাজিক নিরাপত্তা সূচকেও বেশ ভাল অবস্থানে বর্তমান সরকার। ৭০ ভাগ মানুষের মতে আওয়ামী লীগ সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ভাল কাজ করছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সফল বলে মনে করে ৭৭ ভাগ মানুষ। চাকুরীর সুযোগ তৈরির ক্ষেত্রে আওয়ামী লীগ সফল বলে মনে করে ৫৪ ভাগ মানুষ।

আওয়ামী লীগ সরকারের অধীনে গণতন্ত্র চর্চায় স্বাধীনভাবে মতামত প্রকাশ করা সম্ভব হচ্ছে বলে মনে করেন ৫৪ ভাগ মানুষ ৩৮ ভাগ মানুষ মনে করেন দেশে মতামত প্রকাশের স্বাধীনতা নেই।

উল্লেখ্য, সমান পরিমাণে নারী-পুরুষের মধ্যে এই গবেষণা পরিচালনা করা হয়েছে। শহরের ২৩ ভাগ ও গ্রামের ৭৭ ভাগ মানুষকে নিয়ে গবেষণাটি করা হয়। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

এগিয়ে আ. লীগ, পিছিয়ে বিএনপি : জরিপ

আপডেট সময় : ০২:৫৮:১৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬