শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আন্দোলনে শহীদ পরিবারগুলোর দায়িত্ব নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার। আজ রোববার দুপুরে শহীদ মিনারে ২ শিক্ষার্থীর জানাজায় উপস্থিত হয়ে এ কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সবার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলেও জানান আসিফ মাহমুদ।

গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্সল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় মো. রিয়াজ।

পরে ঢাকা মেডিকেলে কলেজ বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর শনিবার বিকেলে মারা যান তিনি।

একইদিন টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাতটায় মারা যান ইমন হোসেন।

জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুলাহসহ বিএনপি ও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে দুইজনের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্দোলনে শহীদ পরিবারগুলোর দায়িত্ব নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪